কেন বোঝনা?
রচনা: হিফজুর রহমান লস্কর
ভালোবাসি ভালোবাসি,
ভালোবাসি একথাটি বলনাগো আর,
আমিও যে ভালোবাসি তোমাকে অপার।
প্রভেদটা হলো শুধু দুজনের মাঝে,
তুমি তা বলতে পার, আমি মরি লাজে।
ভেবে তো অবাক হই তুমি এত বোকা,
হৃদয়ের ভাষা টুকু বুঝোনা হে খোকা।
সত্যিই অবোধ নাকি কর শুধু ছলনা ,
চোখেতেও ভাষা ফোটে তা কেন বুঝনা?
চাই যে সদাই পেতে এই বুক মাঝে,
সমস্ত সত্তায় মোর তব প্রেম 'রাজে।
আমি যেথা নীলাকাশ তুমি হও তারা,
তারা ছাড়া আকাশটা হয় সর্বহারা।
খসে পড়ে তারা যদি নীলাকাশ হতে,
আঁধারে ডুবিবে ধরা নীলিমার সাথে।
এ জীবনে আছে যত সমস্যার ডালি,
তারই মাঝে জানি শুধু তুমি মোর মালি।
যতই সুন্দর হোক ফুলের জীবন,
মধুকর ছাড়া তার আঁধার ভুবন।
হৃদয়ের ভাষা বুঝো আছি অভিলাষে,
হতে চাই সর্ব সুখি থেকে তব পাশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন