অপেক্ষাতে আজও
ঢেউয়ের পর ঢেউ তুলে সে
কলসিতে জল ভরে,
রূপ দেখে তার মন ভরে যায়
ভুলি কেমন করে?
স্বপ্নের মতো দেখে ছিলাম
নদীর ঘাটে গিয়ে,
আজও তার রূপের জ্যোতি
আঁকি স্বপ্ন দিয়ে।
কাজল মাখা ডাগর চোখে
আলতা রাঙা পায়,
টুকটুকে লাল শাড়ির আঁচল
হাওয়াতে উড়ায়।
লাজুক লাজুক মিষ্টি মুখে
ঠোঁটের কোণে হাঁসি,
দীঘল কালো চুলের ঢেউ
পরায় গলায় ফাঁসি।
সেতো ছিল গাঁয়ের মেয়ে
থাকতো সেজে গুজে,
তার মত অপ্সরা আর
পাইনি কোথাও খুঁজে।
কুড়ি বছর পার করেছি
তারই পথ চেয়ে,
আশা ছিল আসবে সে যে
স্বপ্নের সিঁড়ি বেয়ে।
খুঁজলাম কত শহর বন্দর
আর সেই বালুচর,
তপ্ত হৃদয় হয়নি শীতল
তাইতো জীবন ভর।
কোথায় গেল সে সুন্দরী
মনটা কেড়ে নিয়ে,
অপেক্ষাতে আজও আছি
বুঝাই কি দিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন