কঞ্জুস



বিদ্যার বালিশ বিরেন বাবু
বিদ্যায় খায় হাবুডুবু
বৌ'কে শাসন করে।
বাইরে যেতে করে মানা
দেখায় যত টালবাহানা
বন্দী রাখে ঘরে।

বিরেন বাবু বড়ই কঠিন
কষ্টে সৃষ্টে কাটায় দিন
জানতো সবাই আগে।
ছেঁড়া ময়লা পোশাক যত
পরে বিরেন সাধ্যমতো
 পরতে ভালো লাগে।

পুজো এলে বৌটি তাহার
কিনতে গেল গয়না বাহার
ঘুমে রেখে তারে।
ভর দুপুরে বাজার করে
কেনাকাটায় ব্যাগটি ভরে
এলো সন্ধ্যা পরে।

রেগে মেগে বিরেন বাবু
চুলে ধরে করেন কাবু
আঘাত করেন অতি।
কাঁদতে কাঁদতে বৌটি তখন
খুলে দেখায় করে যতন
পাঞ্জাবি আর ধুতি।

আরো দেখায় পোশাক যত
ছেলেমেয়ের মনের মত
সবাই ভীষণ খুশি।
বিরেনের এবার উড়লো হুঁস
কারণ সে যে বড়ই কঞ্জুস
বলে নওগো তুমি দোষী।

ছেড়ে দিয়ে আদর করে
পোশাকগুলো খুলে পরে
বলে রাণী তুমি বড় গুণী।
নাওনি কিছু তোমার তরে
করছ সেবা জীবন ভরে
তাইতো আমি ঋণী।

বৌটি এবার দেখায় তারে
বাক্স ভরা মুক্তা হারে
হারায়না যার জৌলুস।
তাইনা দেখে বিরেন এবার
চোখে দেখে ভীষণ আঁধার
লুটিয়ে পড়ে হল সে বেহুঁশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়