বাঁচাই একটি প্রাণ



রক্ত দান জীবন দান সর্বলোকে জানে,
রক্ত পেলে মুমুর্ষ রোগী বাঁচতে পারে প্রাণে।
একই স্রষ্টার সৃষ্টি মোরা একই রক্তে গড়া,
কেউবা কালো কেউবা সাদা সে তো ত্বকে মোড়া।
তাপ চাপ অনুভুতি সবার একই সমান,
বিভেদ মনে রাখলে হবে স্রষ্টার অপমান।
উঁচু নীচু ধনীগরিব সবার রক্ত লাল,
জাতিধর্ম ভিন্ন ভাবি সেটাই হলো কাল।
মানুষ হয়ে ভাবনা কেন 'মানুষ মানুষের জন্য',
সব দানের সেরা দান রক্ত দান অনন্য।
রক্ত দানে সুফল আছে কথাটা নয় মেকি 
সুস্থ দেহের রক্ত দান কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি।
রক্ত জমাট শান্তি বিভ্রাট হয় যে কোলেস্টরেল,
তাইতো বলি রক্ত দাও গতি থাকবে নরমাল।
রক্তদানে নেই যে ক্ষতি নেই তো কোন ভয়,
সত্যিকারের রক্তদানে মানবতারই জয়।
আসুন সবাই সচেতন হই করি রক্ত দান ,
ধন্য হই রক্ত দিয়ে বাঁচাই একটি প্রাণ।
মহৎ লোকের মহৎ কাজ মহত্ত্বতায় ঘেরা,
রক্ত দিয়ে জীবন বাঁচাই রক্তদানই সেরা।

(রচনাকাল ১৩/০৭/২০২৩)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়