তালের বড়া
পুকুর পারে তালগাছেতে
ঝোপা ঝোপা তাল,
দাদু নাকি লাগিয়ে ছিল
হলো বত্রিশ সাল।
শ্রাবণ শেষে ভাদ্র মাসে
তালগুলো সব পাকে,
পুকুর পারে গেলেই তখন
গন্ধ নাকে লাগে।
দিদা বলে আনরে জাদু
পাকা ক'টি তাল,
ভাদ্র মাসে তালের বড়া
খেতে বড় ভাল।
দিদা আমায় বানিয়ে দিল
তালের পুরি পিঠা,
সঙ্গে দিল তালের বড়া
খেতে বড় মিঠা।
খেলাম বসে তৃপ্তি ভরে
তালের রসের গুড়,
দিদার মনে দাদুর স্মৃতি
বাজে করুন সুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন