মনের খোরাক
বৃষ্টি মুখর দিনে বসে আছি বাতায়নে
স্মৃতি শুধু করে উঁকিঝুঁকি।
পাশেতে পেলাম খাতা কলমও আছে হেথা
হাতে নিয়ে শুরু আঁকিবুঁকি।
যা খুশি তা লিখে যাই হলাম না কবি তাই
তবু কভু নহি আমি দুখী।
লেখার নেশার টানে লিখে যাই আনমনে
শুধু ভাবনার আঁকিবুঁকি।
পেয়েছি লিখার ঠাঁই বাধা দিবে কেহ নাই
ছাপানোরও আছে সুবিধা।
লিখে যাই পাতা পাতা গল্প কিবা কাব্য গাঁথা
যদিও না থাকে আগা মাথা।
কেহ করে লাইক তাতে কমেন্ট ও থাকে সাথে
তাইতো নেই কিছু ঝুঁকি।
ভুল শুদ্ধ যাই হোক লিখে মনে পাই সুখ
কেহ ভাবে বৃথা আঁকিবুঁকি।
কেউ পড়ে অনুরাগে কেউ দেখে দূরে ভাগে
কেউ বলে কি যে লেখো ছাই!
তবু আমি লিখে যাই মনের খোরাক পাই
এ ভাবনার সময় যে নাই।
( রচনাকাল ২০/০৮/২০২৩)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন