শিহরণ
সুর উঠেছে আগমনীর
মুখরিত পাড়া,
অপেক্ষাতে আছি প্রিয়
পাইনা তোমার সাড়া।
বর্ষা গেল শরৎ এলো
ভাবছি মনে মনে,
কথা ছিল তোমায় নিয়ে
যাবো কাশবনে।
নীলাকাশে মেঘের ভেলা
যেন কাশের ফুল,
শূন্য মাঝে উড়ে উড়ে
হাওয়ায় খায় দোল।
তেমনি মোরা ভাসবো হাওয়ায়
ভাবছি ক্ষণে ক্ষণে,
নিরিবিলে মিলবো দুজন
চলো যাই কাশবনে।
ময়ূর পাখির পুচ্ছ জানি
কাশফুলের মতন,
যার পরশে প্রেমিক মনে
জাগায় শিহরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন