ঈদ মোবারক
বছর ঘুরে আসলো ফিরে
ঈদের খুশির দিন,
এ খুশিটা সবার তরে
রবে না কেউ মলিন।
গরীব দুঃখী এতিম অনাথ
এদের খবর নাও,
স্রষ্টার আদেশ সবার মাঝে
খুশি বিলিয়ে দাও।
স্রষ্টার নামে কোরবানি দাও
পূণ্যার্জনের তরে,
প্রতিবেশী এতিম গরীব
উপোস করে মরে।
তাইতো স্রষ্টার হুকুম হলো
ত্যাগটা কর খাঁটি,
কোরবানি দাও স্ব মহিমায়
সে হুকুমটা ঘাঁটি।
সবাই যদি খুশি হয়
খুশি হবেন রব,
ত্যাগের মাঝে শান্তি আছে
ত্যাগেই অনুভব।
দ্বন্দ্ব বিভেদ ভুলে সবাই
হাতে রাখি হাত,
বিশ্ব শান্তির তরে মোরা
করি মোনাজাত।
মনের পশু কোরবানি হোক
ঈদের খুশির সনে,
হৃদয় থেকে ঈদ মোবারক
জানাই সর্বজনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন