আত্ম ভাবনা
জীবনে চলার পথে কত কথা মনোরথে
কি কিছু পেলাম অবশেষ?
কোথা হতে এলাম কিবা করে গেলাম
ভাবনার নেই কোন শেষ।
সৃষ্টিতে করে আশা পেয়েছি যে ভালোবাসা
সকলি তো আপনার তরে।
কভুও দেখনি ভেবে সব ছেড়ে যেতে হবে
কিবা আছে পরহিত তরে।
প্রকৃতি সম্পদ যত ভোগ করি অবিরত
মিটায়েছ আপনার তৃষা।
যেখানেই যাহা জোটে খেয়েছ যে লুটেপুটে
কাটায়েছ যত অমানিশা।
সংসার মোহে পড়ে ন্যায় নীতি দিলে ছুড়ে
সব কিছু আছে তাহে জমা।
জীবন সায়াহ্নে এসে ভেবে মরি সব ত্রাসে
কি বিচারে চাহিব যে ক্ষমা।
মত্ত ছিনু বাসনায় কভুও বা কামনায়
কেমনে যে হব তরী পার।
মুক্তির আশা কই ভাবনার মাঝে রই
বিধি যদি নাকরে উদ্ধার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন