পশু
ভাবি বসে দিনান্তে জীবনের শেষ প্রান্তে
কেন বৃথা মানব জীবন।
হিংস্র পশু সেও ভালো অন্তরে যে নেই কালো
আছে তার সুন্দর ভুবন।
কাহারো করে না ক্ষতি নিজ কাজে সদা মতি
জীবনেতে নেই পাপাচার।
ধর্ম কর্ম নেই তাই সহিষ্ণুতা প্রশ্ন নাই
নাই কোন নিন্দা অত্যাচার।
পশুরা অনেক শান্ত ধারণাটা নয় ভ্রান্ত
হিংসা যে নেই কভূ মনে।
ইচ্ছা করে চলে যাই সেথা যদি ঠাঁই পাই
থাকি যেন তাহাদের সনে।
জানি তারা ভালো আছে ভালোবাসা নাহি যাচে
নিজেতে নিজেই তারা সুখী।
করে না পরের আশা চায়না তো ভালোবাসা
চাওয়াটাই করে সবে দুখী।
সহে তারা দুখ যত কভু ও হয়না নত
সম্পদের ও নেই ভাবনা।
নেই কোন মনে চাপ কভুও করে না পাপ
পশু মাঝে নেই যাতনা।
অবাক মানব জাতি থাকে যে আঁচল পাতি
খুঁজে ফিরে ধন - সম্মান।
একে অন্যে রেষারেষি কভু বা দেখায় পেশী
আছে মনে ভরপুর জ্ঞান।
ভুল করে ভাবে পাছে জ্ঞানের কি মানে আছে
ভাবনাই জীবনে অসার।
তাই এবে করি আশা পশু সাথে করি বাসা
পশু মাঝে সুখ সারা সার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন