কথা বললেই বেরা



অন্যায় আর অবিচারে সমাজটাই যে ঘেরা 
              কথা বললেই বেরা।
কেউ দেখেনা কেউ শুনে না সবার প্রাণে ভয় 
             চোখ বুজে তাই রয়।
কথা বললেই শত্রু বাড়ে বাড়ে অনেক জ্বালা 
                তাইতো সবাই কালা।
দুর্নীতি আর দুর্ভাবনা এ যেন এক রাজ 
                দেখছি কত সাজ।
সত্যি কথা বললেই ওরা তেলেবেগুনে জ্বলে,
              কতো কথাই বলে।
তাই বলে কি ওদের ভয়ে হয়ে যাবো মূক,
               বন্ধ রাখবো চোখ?
সত্যি কথা বলেই যাবো বাড়ে বাড়ুক দুখ,
               ফুলিয়ে চলবো বুক।
নীরব হয়ে আর কত কাল সইবো এদের জ্বালা,
                কানে দিয়ে তালা।
অন্যায়টা সহ্য করা সেও তো এক পাপ,
                  বাড়বে মনের চাপ।
সত্যি কথা বলতে হবে বলেছিল দাদা,
                   বলবো সিধে সাদা।
কোন ব্যাটার ধার ধারি না নইতো আমি গাধা,
                    কারো কাছে বাঁধা।
কেউ যখন সঙ্গ দেবে না চলবো একা পথে 
                  আপন মনোরথে।           
ভয় করিনা ভয় পাই না চলবো সত্য পথে ,
                    সাহস নিয়ে সাথে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়