রবি নজরুল স্মরণে
বাংলা ভাষায় বিশ্ব সাহিত্যে রবি-নজরুল সেরা,
তাইতো আজিকে দুই কবিকে স্মরণ করছি মোরা।
বিশ্ব বাংলায় অমর যাহারা আপন মহিমা মাঝে,
রবি-নজরুল বিরাজে সাহিত্যে অভিনব এক সাজে।
গল্প উপন্যাস নাট্য ও কাব্য সঙ্গীত পারাপার,
নিজ সত্ত্বায় প্রকাশে কবিরা বাংলার সারা সার।
দেশমাতৃকার মুক্তির তরে দুজনই সংগ্রামী বীর,
তাদের লেখনীর অগ্নিস্ফুলিঙ্গ বৃটিশেরে মারে তীর।
পলাইয়া বাঁচে বৃটিশ শাসক ভারত স্বাধীন দিয়ে,
গর্বিত দেশ গর্বিত জাতি রবি -নজরুল নিয়ে।
একতার মন্ত্র সাম্যের বাণী লেখনীতে পায় ঠাঁই,
পরাধীন ভারতের মুক্তিকামী নেতা কবিদেরে খুঁজে পাই।
দেশ বন্দনা সাম্য রচনা হৃদয় বীণায় বাজে,
তাঁদের সে সুর আজো অমর বাঙালির হৃদয়ে রাজে।
দুটি দেশের জাতীয় সংগীত দুই কবিকেই সাজে,
রবি গুরুদেব বিদ্রোহী নজরুল এই আমাদের মাঝে।
আজিকার এ দিনে প্রণতি মোদের দুই কবির নামে,
অমর কবিরা বাংলা যতদিন থাকিবে এ ধরা ধামে।
রবি-নজরুল স্মরণ মাঝে জানায় প্রণাম সবে,
নৃত্য গীতে কাব্য পাঠে মাল্য দানও রবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন