সময়



সফলতা চাও কাজ করে যাও 
সময়ের মূল্য দাও।
স্থির করো কাজ পরে নাও সাজ
এখনই তা করে যাও।

আজ নয় কাল খুঁজে দিন ভাল
তারিখটা যারা করে,
তারা পড়ে থাকে ব্যর্থতার ফাঁকে 
আফসোস করে পরে।

অপেক্ষায় ফাঁকি খুলে দেখ আঁখি 
বিবর্ণ নিথর সে আশয়,
বসে মরীচিকা কভুও পায়না দেখা 
সাফল্যের পূণ্য জলাশয়।

 সংকল্প দৃঢ় হতে হবে রূঢ়
নেই হারাবার ভয়,
অপেক্ষার নদী বহে নিরবধি 
শেষ কভু নাহি হয়।

কেন কর দেরি ছাড়ো ছলচাতুরি 
এখনই গুড়িয়ে চলো।
ঝেড়ে ফেল ভয় খুঁজে পাবে জয় 
আঁধারে জ্বলবে আলো।

নিজ অনুরাগে শুরু কর আগে 
খুলে যাবে সব দ্বার।
সিক্ত করে মন কর এই ক্ষণ
কভুও হবে না হার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়