খোকার পণ



স্কুলেতে যাচ্ছে খোকা 
হয়ে পরিপাটি,
পড়াশোনা করবে সে যে 
মানুষ হবে খাঁটি।

সহজ সরল হাসি খুশি 
থাকবে সারাক্ষণ,
খেলাধুলা পড়াশোনা 
এইতো স্কুল জীবন।

চরিত্র পাঠ আর নীতি শিক্ষায়
শিক্ষা দিবেন গুরু,
আদর্শ আর মানবতায় 
হবে জীবন শুরু।

মনের কলুষ ঘুচবে সেথা 
শিক্ষার আলো পেয়ে,
সব ভেদাভেদ ভুলে যাবে 
দেশের গান গেয়ে।

গুরুজন আর বড়দেরে 
শ্রদ্ধা সম্মান দেবে,
ছোটদেরে ভালোবেসে 
ভালোবাসা নেবে।

ফুলের মতো গড়বে জীবন 
এই করেছে পণ,
নম্র ভদ্র দেখে সবার 
জুড়িয়ে যাবে মন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়