সুগার



মরণ ব্যাধি সুগার রোগী 
এখন ঘরে ঘরে,
করলে আহার একটু বুঝে 
মরবে দুদিন পরে।

অবসর আর অধিক ভোজন 
রোগটা ডেকে আনে,
দেহের কোষে চর্বি জমে 
লিভারে আঘাত হানে।

ইনসুলিনের মাত্রা যখন 
 অধিক যায় বেড়ে,
সর্ব অঙ্গে প্রতিক্রিয়া করে 
জীবনটা নেয় কেড়ে।

শরীর ব্যথা পায়ে ব্যথা 
হৃদরোগও হতে পারে,
রোগী যদি সতর্ক হয় 
রোগটা তখন হারে।

তাইতো বলি সকাল বিকেল 
শ্রম টা একটু কর,
কোরমা পোলাও মিষ্টি ছেড়ে 
শাক-সবজিতে ধর।

হাঁটাহাটি ব্যায়াম চর্চা 
সময়মতো চাই,
রুটিন মাফিক স্বল্প ভোজন 
তাহার উপর নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়