বিশেষ ভাবে সক্ষম
প্রতিবন্ধী বলে সবাই
করছ যারে হেলা,
খুঁজে দেখ তারই মাঝে
জ্ঞান আছে মেলা।
মনটা তাদের থাকে দুর্বল
নয় কভু সে অক্ষম,
প্রতিবন্ধী না বলে তাই
বল তারে সক্ষম।
অন্ধ আতুর লোলা ল্যাংড়া
নয়তো কোন অভিশাপ,
মেধার বিকাশ কর এদের
কমবে দেশের চাপ।
সুপ্ত জ্ঞান খুঁজতে হবে
কোনদিকে তার আছে,
একটু আদর করে সবাই
ডাক তারে কাছে।
ভেবো না কেউ প্রতিবন্ধীরা
এই সমাজের বোঝ,
সফল এরাও হতে পারে
নিয়ে দেখ খোঁজ।
কভুও ভাই প্রতিবন্ধীর
জীবনটা নয় কালো,
হেলেন কেলার অন্ধ হয়েও
জীবন করলো আলো।
কানে না শুনেও ইভলিন গ্লেনি
করেনি তো ভয়,
শিক্ষকের উৎসাহে সে নাচেগানে
করলো বিশ্বজয়।
প্রতিবন্ধী ইরা সিংহল
মানেনি কভু হার,
ইউ পি এস সি তে তাইতো সে
হয়েছিল টপার।
তাইতো বলি দূর করি সব
প্রতিবন্ধীদের ভ্রম ,
উৎসাহ দিয়ে বলি এদের
বিশেষ ভাবে সক্ষম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন