মা দিবসের শপথ



বিশ্ব মাঝে সব ভাষাতেই একটি শব্দ মা,
ছোট হলেও সে শব্দটির তঙলনা হয় না।
সব ভাষাতেই যাকে নিয়ে রোজই হয় লেখা,
লক্ষকোটি কবির লেখায় মা'র ই পাই দেখা।
বিশ্বজোড়া সকল মায়ের একটাই তো মন,
শোকে দুঃখে সন্তান তরে কাঁদে সারাক্ষণ।
নেই কোন ভেদ নেই যে প্রভেদ মা' ই প্রথম গুরু,
আদর যত্ন আলতো ছোঁয়া যা দিয়ে হয় জীবন শুরু।
মা'ই সবার পরশ পাথর বেঁচে থাকার কাঠি,
তাঁর কারণেই হয় যে সবার জীবন পরিপাটি।
শত আঘাত মাঝেও থাকে খোলা মায়ের মন,
বিশ্বজোড়া ঘুরে দেখি মা'ই আপন জন।
সন্তান তরে অধির হয়ে রাতকে করে দিন,
কভুও জানি শোধ হবে না মায়ের ভালোবাসার ঋণ।
নিজের সুখে সেই মায়েরে রেখো না কেউ দূর,
সব মা'রাই সুখে থাকুক আসুক নতুন ভোর।
মায়ের সেবায় সব দিবস ই কাটুক অনায়াসে,
মা' দিবসের শপথ হোক থাকবো মায়ের পাশে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়