প্রকৃতির তাণ্ডবে
বঙ্গোপসাগরের বুকে উঠে ঘুর্ণিঝড় রেমাল,
প্রকৃতির তাণ্ডবে তাই জীব বেসামাল।
বছর বছর ভিন্ন নামে আসে এই কাল,
স্থলে পর্বতে প্রাণীকুল হয় নাজেহাল।
ছোট পাখির বাসা ছিল উঁচু এক ডালে,
নিরিবিলে ছিল তারা ঝোপের আড়ালে।
ছানা দুটি ছিল তাদের বাসা আলো করে,
উড়তে শিখবে তারা আর কদিন পরে।
হেনকালে এক রাত্রি সুখ নিদ্রা কালে,
লণ্ডভণ্ড করে বাসা রেমাল জঞ্জালে।
কত আশা ছিল তাদের বাচ্চা দুটো ঘিরে
ছিন্নভিন্ন হয়ে গেল পেলোনা আর ফিরে।
একে অন্যে সান্ত্বনা দেয় ধৈর্য ধর এবে,
প্রকৃতির সাথে লড়াই করে তবেই বাঁচতে হবে।
নীড় হারা পাখি কয় উড়ে গেছে বাসা,
করিনা করিনা ভয় নতুন বানাবো করে খাসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন