বন্ধু মানে চির সাথী অটুট এক বন্ধন, বিশ্বস্ততায় চলার পথে কভু হাসি কভু ক্রন্দন। বন্ধু মানে যখন তখন এক পশলা বৃষ্টি, সুখে দুখে হঠাৎ করে অপূর্ব এক সৃষ্টি। বন্ধু মানে আঁধার পথে হঠাৎ আলোর দিশা, পরশে যার দূর হয়ে যায় হাজার অমানিশা। বন্ধু মানে শূন্য হাতেও অগাধ ভালোবাসা, মরুর বুকে বাদল হয়ে মিটায় সকল তৃষা। বন্ধু মানে হৃদয় ছোঁয়া অভিন্ন দুই প্রাণ, তাইতো সবাই বন্ধু খুঁজে এ যেন এক টান। আসল বন্ধু যে জন পায় জীবন হয় উজালা, নকল বন্ধু হলে আবার জীবনটা হয় কালা। বন্ধু সদাই ত্যাগে সুখী চায়না কিছু মুখে, সে'ই হলো আসল বন্ধু থাকবে সুখে দুখে। ঝড়ঝঞ্ঝায় আধার রাতে বিপদ এলে পাশে , সান্ত্বনা আর সাহস যোগায় শুধুই ভালোবেসে। আজি এই বন্ধু দিবসে এইটুকু মনে আশা, একে অন্যে গড়ে উঠুক নির্লোভ ভালোবাসা। যেখানে যত বন্ধু আছে করছি আজ স্মরণ, দূরে হলেও পাশে আছে থাকবে আজীবন।
রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ ১০/০৯/২০২২ বিদায় বেলার স্তব্ধ লগ্নে ভারাক্রান্ত মনে কোন ভাষাতে জানাই বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে ছিন্ন হৃদয় বীণ কেমন করে বলবো প্রিয় আজ বিদায়ের দিন। বিদায় মানে হাজার কষ্ট ভারাক্রান্ত মন দীর্ঘ দিনের স্মৃতি ঘেরা প্রেমের আলিঙ্গন। বিদায় মানে ছন্দ পতন চলার গতিপথে আসলে ভবে যেতে হবে লেখা জীবন রথে। বিদায় মানে চোখের আড়াল ফেরা আপন নীড়ে হাজার স্মৃতি এক নিমেষেই শুধু ঘুরে ফিরে। শিক্ষাঙ্গনে হয় আগমন কোন রঙিন দিনে এক হয়ে যাই মেলামেশায় প্রেমের আলাপনে। সকল বাঁধন ছিন্ন হবে ব্যথায় বিভোর মন বিধির বিধান মানতে হবে এল বিদায়ের ক্ষণ। মন খারাপের সকল সুরই বেজে উঠে গানে থাকবে গাঁথা সকল কথা সবার হৃদয় প্রাণে। সুপ্রভাতের সূর্য যেমন রঙিন আভায় পাটে বয়ে চলা জীবন তরী তেমনি ভীড়ে ঘাটে। যদিও আজি বিদায় দিচ্ছি এই আঙিনা থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাকবে মাধুরী মেখে। জীবন পথে জুড়েছিলাম সবাই একই ফ্রেমে একে একে খসছে সবাই বিধির লিখা প্রেমে। আসা যাওয়া এইতো জীবন মাঝে শুধু বিরাম তবুও যেন হারানো ব্যথা কাঁদায় অবিরাম। এই জীবনে বিদায় দিলাম কতো হীরা পান্না এ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন