শহীদ দিবসে



ঘটা করে পালন করছ শহীদ দিবস আজ,
ভাষার তরে তোদের কিন্তু নেই সেই তাজ।
এ দিবসটি এলেই সবাই দেখাও খুব ভক্তি,
বেদী 'পরে মাল্যদান আর ধূপধূনাতেই ইতি।
বছরের পর বছর চলে প্রতারণার খেলা,
শহীদ দিবসে দেখাও এসে সম্মাননার মেলা।
জাতিধর্ম স্বার্থের লড়াই আরো কত হানাহানি,
বুক ভেসে যায় বাংলা মায়ের দেখে এ টানাটানি।
হায় বাঙালি! ছুটছো তুমি আধুনিকতার পিছে,
যেখানে শুধু ইংরাজি চাই, বাংলাটা বুঝি মিছে।
বাঙালির ছেলে বাংলা জানেনা ইংরেজিতেই শান,
ইংরেজি মাধ্যমে পড়লেই বুঝি বেড়ে যায় তার মান।
প্রথম বুলি আওড়াতে শুনি ইংরাজী রাইম্সের ছড়াছড়ি,
মাতৃভাষা নাইবা থাক জানি তো ইংরাজী ভারি!
সভা সমিতিতে বাংলা বলতে কেন যে লজ্জা পাই,
ভাবনাটা যেন স্ট্যাটাস দেখাতে ইংলিশ খুব চাই।
নব প্রজন্ম কেমনে চিনবে টেগোর জীবনানন্দ,
মায়ের ভাষায় করে যাও হেলা ইংলিশে কি আনন্দ!
ঊনিশ এলেই মোদের বাংলা এ যে প্রাণের ভাষা,
বাকিটা বছর বাংলা মিডিয়ামে নেই কোন ভরসা।
হে মোর বাঙালি,  ঘুম থেকে ওঠো জাগো,
ভিক্ষার ঝুলি ফেলে দিয়ে আস নিজ ভাষাতেই মাগো।
স্বীকৃতি চাই মাতৃভাষার সরকারি সব কাজে,
ভাষা শহীদরা অমর হোক এই আমাদের মাঝে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়