মাটিই হইবে ঠিকানা



মাটির মানুষ হইয়া মোমিন সেই মাটিরে চিনলা না
আজকে মরলে কালকে তোমার মাটিই হইবে ঠিকানা রে
মাটিই হইবে ঠিকানা।।
মাটির মানুষ হইয়া ----------------------------------------।।২
সুখের স্বপ্নে আছ বিভোর করছো ঘরবাড়ি,
কখন জানি ডাক আসিবে যাইতে হইবে সব ছাড়ি।২
মোহ মায়ায় মত্ত রইলা স্রষ্টা কভু চিনলা না,
কড়ির খোঁজে জীবন গেল পারের কড়ি কিনলা না।
মাটিই হইবে ঠিকানা রে মাটিই হইবে ঠিকানা।
মাটির মানুষ ------------------------------------------।।
যাদের নিয়ে করছো বড়াই মরলে তারা চিনবে না
চোখের সামনে জ্বলবে তবু কেউ কখনো কাঁদবে না।২
মিছে মায়ায় বন্দী রইলায় খোদার কালাম দেখলায় না
সকল পাপের হিসাব নিবেন একদিন দয়াল রাব্বানা।
মাটিই হইবে ঠিকানা রে মাটিই হইবে ঠিকানা।।
মাটির মানুষ ---------------------------------------------।।
জন্মের পরে আজান শুনলে ঘুরলে সারা দুনিয়ায়,
সে আজানের নামাজ হবে তোমার লাশের জানাজায়।।২
ক্ষণিকের এই জীবন তোমার বেঁধে দিল রাব্বানা
মাটির দেহ মাটি পাবে মাটিই হইবে বিছানা।।
মাটিই হইবে ঠিকানা রে মাটিই হইবে ঠিকানা।
মাটির মানুষ --------------------------------------------।।২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়