নতুন সালের দীক্ষা
জীবন খাতার পুরানো পাতায়
জমা হবে দুই হাজার তেইশ সাল
ফিরে দেখি তার বিদায় বেলায়
করেছে কোথায় কি হাল।
যতই খুঁজি ততই দেখি
শুধু হাসিকান্নার মেলা
মিলে না হিসেব সুখ না দুখের
বর্ণিব বিদায় বেলা।
প্রকৃতির নিয়মে সকলেই চায়
শুধু হাসিখুশি ভালবাসা,
নিত্য সঙ্গী দুঃখ ধরাতে
কেন করি সে আশা।
খুঁজে দেখি ভালো মন্দ পুরাতন ঘেঁটে
কি পেলাম তাহাতে শিক্ষা,
শুভ দিকগুলো বেছে নেওয়াই হোক
নতুন সালের দীক্ষা।
পুরাতনে ভুলে যাই সবে
নতুনেরে ভালবেসে,
মনে আশা জাগে নতুন বছর
কাটবে হর্ষ উল্লাসে।
হিংসা বিবাদ দূর করি এসো
জাগাই নতুন ভাবনা,
নতুন দিনে নতুন বছরে
সবারে জানাই শুভ কামনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন