সন্তোষ্টিই সার



ঝিল পাশে সাদা বক একপায়ে খাড়া,
ধ্যান করে মনে প্রাণে নেই কোন তাড়া।
ক্ষুধায় কাতর হয়ে করেছিল আশা,
ছোট মাছ পাবে সেথা ভোজ হবে খাসা।
মাছগুলো বসেছিল শ্যাওলার তলে,
টের পেয়ে করে রব পালা পালা বলে।
বকধার্মিক সেজে কেউ আসে যদি পাশে,
মতলবটা বুঝে নিও সেই অবকাশে।
অমনি পালিয়ে বাঁচে মাছগুলো সারা,
খাবার না পেয়ে বক হয় দিশেহারা।
ভাবে এবে মাছসব গেল কোথা চলে,
বিধাতারে দোষ দেয় কি নিষ্ঠুর বলে!
হেনকালে ঝড় এলো শিলাবৃষ্টি সাথে,
আঘাতে আঘাতে তার প্রাণ গেল তাতে।
পরিণতি দেখে কবি বলে এই সার,
সন্তোষ্টি বিধাতা 'পরে রাখিও অপার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়