রেখা
মনের মাঝে আছো তুমি
স্বপ্নে আঁকা ছবি,
প্রকাশ করার সাধ্য কোথায়
নহি আমি কবি।
কল্পনাতে পাইযে তোমার
অনুভুতির ছোঁয়া ,
আদর করে শিকেয় রাখি
কোমল হাতের মোয়া।
সুখে দুঃখে পাশে আছ
দেখি নয়ন ভরে,
স্পর্শ নেব সাধ্য কোথায়
হাজার মাইল দূরে।
ভাবনার মাঝে আনাগোনা
হয়নি কভু দেখা,
কল্পনাতে ছবি এঁকে
নামটি দিলাম রেখা।
সুখে দুঃখে একে অন্যে
কত কথাই বলি,
সত্য ন্যায়ের ঝাণ্ডা হাতে
একই পথে চলি।
আসে যতই ব্যথা বেদন
ভাগ করে নেই দুজনে,
দূরে থেকেও পাশেই আছি
আছি নিবিড় বন্ধনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন