ধান্দা
পুকুর পাড়ে গাছের ডালে
মাছরাঙা বসে,
ঝাঁপ দিয়ে ধরবে মাছ
রসের অঙ্ক কষে।
বিল্লি মাসি মুচকি হাসি
চুপে চুপে যায়,
ধরবে বলে মাছরাঙা
খাপ ধরেছে তায়।
উপর থেকে ঈগল পাখি
দেখে বেড়াল ছানা
ছোঁ মেরে ধরবে বলে
মেললো দুটি ডানা।
পাশে থেকে এক শিকারী
ফেললো সেথা জাল
ধরা পড়লো ঈগল পাখি
বাঁচল যে বেড়াল।
পালিয়ে বাঁচে মাছরাঙা
বাঁচল সাথে মাছ,
পুকুর পাড়ে দাঁড়িয়ে খুকি
করলো সেটা আঁচ।
অপূর্ব এ সৃষ্টি ধরা
রচিয়াছে রবে
কে কাকে ধরে খাবে
এইতো ধান্দা ভবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন