খুঁজি মাগফিরাত



পাপী উম্মত উদ্ধারিতে কাঁদে নবীর প্রাণ,
তাইতো ধরায় নাযিল হয় পবিত্র কোরআন।
যাহার মাঝে নিহিত আছে মুক্তি পাওয়ার দিশা,
তওবা কর ইবাদত কর দূর কর অমানিশা।

ত্যাগ ও সংযমের মাস পবিত্র এ রমজান,
 শেষ দশে তার নাযিল হয় পবিত্র কোরআন।
নবী বলেন ' খুঁজো সে রাত মুক্তি পাওয়ার তরে,
তাইতো মুমিন শুদ্ধ চিত্তে কদর তালাশ করে।

হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ কদরের এক রাত,
এসো সবে হাত জোড় করে খুঁজি মাগফিরাত।
পাপে তাপে ডুবে গেছি ওহে মালেক সাঁই,
তোমার করুণা ছাড়া মুক্তি পাবার নাই।

রহমতের দরজা খুলে পবিত্র এই রাতে,
দোয়া কবুলের রাত এ যে সন্দেহ নেই তাতে।
নসিব হোক কদরের রাত দূর হোক যত ভ্রান্তি,
নিয়ে আসুক সবার জীবনে শান্তি ও মুক্তি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়