হোলি



প্রকৃতিতে রং লেগেছে 
কী অপরূপ সাজ,
চারিদিকে রঙের খেলা 
শুভ হোলি আজ।

শিমুল পলাশ রঙে রাঙা 
রঙিন অলিগলি,
ছেলে মেয়ে নারী পুরুষ 
খেলছে সবাই হোলি।

লাল আবিরে আকাশ বাতাস 
মুখরিত পাড়া,
উঁচু নিচু ধনী গরিব 
পাই যে সবার সাড়া।

সব জড়তা কাটবে এবার 
রঙের নেশার ঘোরে,
একে অন্যে আপন করে 
বাঁধবে প্রেমের ডোরে।

রঙের উৎসব নয়তো শুধু 
আবির নিয়ে খেলা,
সম্প্রীতি আর ভালোবাসার
এ যেন এক মিলন মেলা।

প্রীতি প্রেমের রঙে যদি 
সাজাতে পারি মন,
সবাই মিলে গড়বো আবার 
সুন্দর এ ভুবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়