হাঁটতে পথে



খোকন সোনা স্কুল যাবে 
রাস্তায় ভিড় ভারি,
কখন জানি কি হয়ে যায় 
ক্যামনে দেবে পাড়ি।

এপাশ থেকে ওপাশ যেতে 
গাড়ি চাপার ভয়,
নিয়ম কানুন না জানলে 
হবে জীবন লয়।

তাইতো বলি এসো খোকা 
থাম একটুখানি,
রাস্তা ঘাটে চলাফেরার 
নিয়ম নীতি জানি।

 হেডফোনে গান বাজালে 
শুনবে না তো হর্ণ,
একটু ভুলেই থেমে যাবে 
হৃদয়ের স্পন্দন।

হাঁটার সময় বাঁয়ে হাঁটো 
ফুটপাত টা খুঁজো,
নিয়ম মানলে বাঁচবে জীবন 
সেই কথাটা বোঝো।

ট্রাফিক সিগন্যাল দেখে চলো
এদের অর্থ বোঝো,
ডানে বাঁয়ে তাকিয়ে দেখো
জেব্রা ক্রসিং খুঁজো।

লাল বাতিতে থামতে হবে 
হলুদে প্রস্তুত হও,
সবুজ বাতি জ্বাললে পরে 
রাস্তা পার হও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়