দাদুর কাণ্ড



রসের হাঁড়ি ফোকলা দাদুর 
অভাবের সংসার,
তবু থাকে সর্বক্ষণ
হাসি মুখটি তার।

কষ্টেসৃষ্টে চলে জীবন 
চায়না বেশি কিছু,
পেশির গরম দেখায়না সে
থাকে মাথা নিচু।

শোকের মাঝে সুখের হাসি 
শিশিরে টলমল,
দাদুর গল্পে মিশে থাকে 
মিষ্টি রসের ছল।

দিবালোকে স্বপ্ন দেখে 
পরীর দেশে যায়,
মন খুশিতে কাজের ফাঁকে 
গুনগুন গান গায়।

শীত গ্রীষ্ম সমান চলে 
বারান্দাতে বসে,
ফাঁকা দাঁতে পান চিবোতে 
গাল বেয়ে যায় রসে।

হাসতে হাসতে নাতি নাতনি 
দেখে দাদুর কাণ্ড,
পানের রসে দাদুর ধুতি 
হয় যে লণ্ডভণ্ড।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়