বাংলার হাটে



বসন্তের আগমনে পাখিকুল গায়,
নীলাকাশে সাদা মেঘ ভাসিয়া বেড়ায়।
পাতা ঝরা গাছপালা কুঁড়ি নিয়ে জাগে,
তাই দেখে কবিগন পড়ে অনুরাগে।
মড়মড় ধ্বনি দিয়ে পাতা উড়ে যায়,
গাছপালা তরুলতা মেঘের আশায়।
ফুল ফোটে শাখে শাখে মন ভরে দেখি,
জ্যোৎস্নায় বালুচর করে ঝিকিমিকি।
প্রকৃতি সুন্দর রূপ সুশোভিত লাগে,
তাইতো সবার মনে প্রেম প্রীতি জাগে।
সমীরণে ভেসে থাকে ফুলের সুবাস,
তারি ঘ্রাণে দোলা দেয় মনের আবাস।
রাখালিয়া আনমনে বাঁশরী বাজায়,
রমণীরা নদী ঘাটে জল ছলে যায়।
পথ পাশে উড়ে যায় ধূলা রাশি রাশি,
ফোটা ফুলে মাছি করে গুঞ্জন হাসি।
কোকিলের কুহু রবে মুখরিত পাড়া,
কৃষকের কাজ নেই নেই কোন তাড়া।
পাঠ শেষে শিশুগণ খেলা করে মাঠে,
অপরূপ রূপ দেখি বাংলার হাটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়