নবীর শানে ( ইসলামী সংগীত)
সারা জীবন গেল আমার দিন দুনিয়ার টানে,
কি নিয়ে দাঁড়াব আমি হাশরে মিজানে।।২
মত্ত হইয়া ভবের হাটে, ভুলে রইলাম আখেরাতে,
পারের কড়ি কিছুই কিনলাম না ।
পাপের বোঝা মাথায় নিয়ে, পার হইব কেমনে।
কি নিয়ে দাঁড়াব আমি হাশরে মিজানে।
সারা জীবন -------------------------------------।।
ধন দৌলত আত্মীয় স্বজন, সঙ্গে কিছুই যাবে না ,
পাপ পুণ্যের সঙ্গের সঙ্গী, কেউ তো আমার হবে না,
এখন ভাবি কেন রইলাম, মিছে মায়ার বন্ধনে।
কি নিয়ে দাঁড়াব আমি হাশরে মিজানে।
সারা জীবন ------------------------------------।।
শাফায়াতের কাণ্ডারি নবী, দু জাহানের বাদশা যিনি,
দিবেন কাউসারের পানি, তাঁহার নামে দরুদ পড়ি,
মাফ চাইলে মাফ করিবেন, বলছেন কোরানে।
কি নিয়ে দাঁড়াব আমি হাশরে মিজানে।।
সারা জীবন -------------------------------------।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন