সফল যারা হয়




পারবে কি মন শীত সকালে 
বরফ জলে হাঁটতে,
ফুটপাতের ওই শিশুর মতো
খালি গায়ে থাকতে।

পারবে কি তুই মোমের মতো 
পরের তরে জ্বলতে,
পারবে কি তুই সারা জীবন 
সত্য পথে চলতে।

পারবে কি তুই পাহাড় সম 
মনটা বড়ো করতে,
পরের তরে জীবন দিয়ে 
পরের তরে লড়তে।

এসব কথায় ভয় পেয়ে তুই 
পালাস কেন দূরে,
হেরে যাওয়ার হতাশা তো 
থাকবে হৃদয় জুড়ে।

ঝেড়ে ফেল ওই হতাশাটা 
ভয় তো সবার থাকে,
সফল যারা হয় এ ধরায়
জীবন বাজি রাখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়