কদরের রাত



পাপী উম্মত উদ্ধারিতে কাঁদে নবীর প্রাণ,
তাইতো নাজেল হয় পবিত্র কোরআন।
যাহাতে নিহিত আছে মুক্তির দিশা,
তওবা কর ইবাদত কর কাটাও অমানিশা।
ত্যাগ ও সংযমের মাস পবিত্র রমজান,
তার শেষ দশে নাজেল পবিত্র কোরআন।
হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ কদরের এক রাত,
হাত জোড় করে সবে খুঁজি মাগফিরাত।
পাপে তাপে ডুবে গেছি ওহে মালেক সাঁই,
তোমার করুণা ছাড়া মুক্তি তো নাই।
রহমতের দরজা খুলে পবিত্র এ রাতে,
দোয়া কবুলের রাত এ যে সন্দেহ নেই তাতে।
নসিব হোক কদরের রাত দূর হোক যত ভ্রান্তি,
নিয়ে আসুক সবার জীবনে শান্তি ও মুক্তি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়