মুক্তির সওগাত

 বিশাল বিত্ত ভাণ্ডার তবু

উপবাস থেকো, দীন বেশে চলো

বোঝো জীবনের মান ,

এর ই নাম রমজান।


বছর জুড়ে জমকালো ভোজ

করছো এখানে সেখানে,

কত লোক আছে খাবার জুটে না

সে কথা কি আছে জ্ঞানে?


বিধির বিধান খুলে দেখ রাজ

আমা সবাকার 'পরে,

অনাহারী হয়ে থেকে দেখ ভাই

কেমন জঠরে ধরে!


বোঝাতে সে কথা হুকুম খোদার

ফিরে এলো রমজান,

আত্মশুদ্ধি কর, সংযমে থেকো

ত্যাগ তিতিক্ষাই ইসলামের শান।


বৎসর শেষে আসে তাই রোজা

নিয়ে মুক্তির সওগাত,

সকল বিধান মেনে চল ভাই

খুঁজে ফের মাগফিরাত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়