রক্তে রাঙানো একুশে
বাংলা মায়ের গগন কাঁপানো চিৎকারে
জেগে ওঠে বাঙালির দল,
মুখের বুলি কেড়ে নেবে ওরা, কারা,
কার আছে হেন বাহুবল?
সাজিয়ে প্রহরী বাজিয়ে রণডঙ্কা
এগিয়ে চলে বীর সেনানী,
রক্ষিতে হবে বাংলা মায়ের
গর্বের সে ভাষা খানি ।
মায়ের আশীষে লড়লো বাঙালি
ছিনিয়ে আনতে বাংলার অধিকার ,
ভিন ভাষীর খঞ্জরে তাই খুন হলো
রফিক বরকত সালাম জব্বার।
চোখেতে অশ্রু মুখে ফুটে তবু হাঁসি
ফিরে পেয়ে নিজ ভাষা,
গর্বিত মা গর্বিত বাঙ্গালী
ছেলেরা অমর খাসা।
বিশ্ব বাঙালি স্মরিছে আজিও
তাদের সে বলিদান,
রক্তে রাঙানো একুশে তাইতো
করজোড়ে করি শহীদের সম্মান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন