তুচ্ছ যেথায় কর্ম
অলস অবোধ নেই ভাবনা
চায়না কোন সৃষ্টি,
পরের সম্পদে সদাই থাকে
স্বার্থ লোলুপ দৃষ্টি।
জন্ম থেকেই কর্ম বিমুখ
ফাঁকি দেওয়া যার স্বভাব,
যতই পায় আরো বেশি চায়
যায়না তাহার অভাব।
লোভ লালসা হীনমন্যতা
কুরে কুরে তারে খায়,
বিবেকের বাণী কেঁদে যায় পথে
সমাদর নাহি পায়।
ভিক্ষা বৃত্তি সে তো অপরাধ
ঘোষিত সকল ধর্মে,
সুখটা কোথায় খুঁজে দেখ ভাই
শ্রম দিয়ে গড়া কর্মে।
তাইতো বলি হও সচেতন
পরজীবী থেকো না আর,
জাগাও বিবেক বাঁচাও সভ্যতা
জয় হোক মানবতার।
ভিক্ষা যেথায় সহজ লভ্য
তুচ্ছ যেথায় কর্ম,
শিক্ষা সেথায় যায় রসাতলে
লাঞ্ছিত হয় ধর্ম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন