অটুট বন্ধন

 দুটি প্রাণ এক হয়                বিবাহ বন্ধনে,

সুখে দুখে পাশে থেকে         হয় ভালোবাসা,

দুয়ে মিলে গড়ে তুলে          কাঁচা ঘর খাসা।

অনন্ত অসীম তাহা             জানে সর্বজনে।


তেমতি মোদের প্রেম             অসীম অনন্ত,

ঘর ভাঙা ঝড় কত               এলো আর গেলো,

আজো তবু আছ প্রিয়          দিয়ে মোরে আলো।

হৃদয়ে অটুট আজো             সেই সে বসন্ত।


বাকিটা জীবন যেন              থাকি পাশাপাশি,

দুই দেহ এক হয়ে                  নিয়ে মুখে হাসি।


তুমি আছো বলে রাজে          হৃদয়ে বসন্ত,

জীবনে সার্থক মোরা              আমার বিশ্বাস,

পেয়েছি যে প্রেম তার             নেই কোন অন্ত 

এক সাথে ছাড়ি যেন                অন্তিম নিঃশ্বাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়