প্রেম কি সর্বনাশে?

 অবুঝ মনে প্রেম জাগাতে

তুললি প্রেমের ঢেউ,

মনটা আমার কেড়ে নিলি

দেখলোনা তা কেউ।


নিজ প্রেম সব বিলিয়ে দিয়ে

শূন্য হৃদয় খাঁচা,

এতদিন তো ভাবতাম শুধু

তোমার তরে বাঁচা।


তুমিই যখন হারিয়ে গেলে

চাওয়াটা আর কিসের,

ক্ষণে ক্ষণে ভাবছি শুধু

হাসিটাই যে বিষের।


যতই ভাবি ভাববো না আর

পোড়ামুখীর হাসি,

ভালোবেসে চলে গেল

দুঃখ রাশি রাশি।


ঘুমের ঘোরে আঁধার রাতে

কেনইবা সে আসে,

জেগে ওঠে তাইতো ভাবি

প্রেম কি সর্বনাশে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়