দূষণ হাওয়ায় ( সঙ্গীত)
ও--ও---প্রকৃতিতে বিষছে বায়ু, কমছে সবার আয়ু
দূষণ হাওয়ায়, দূষণ হাওয়ায়।।২
মন তাই উড়ু উড়ু -- বুকটা দুরুদুরু
ক্যামনে বেঁচে থাকা যায়।।২ মরছি দূষণ হাওয়ায়
মরছি দূষণ হাওয়ায়, মরছি দূষণ হাওয়ায়।।
মানুষে গাছ কাটিয়ে, চলছে ঘর সাজিয়ে
ভাবেনা ভবিষ্যত উপায়।।২ মরছি দূষণ হাওয়ায়।।
ও--ও--প্রকৃতিতে বিষছে বায়ু কমছে সবার আয়ু
দূষণ হাওয়ায়।।
মানুষের এমন কাজে, ধ্বংসের বাজনা বাজে
প্রকৃতি কেঁদে কেঁদে যায়।।২ বিষাক্ত হাওয়ায়।।
ও--ও--প্রকৃতিতে বিষছে বায়ু কমছে সবার আয়ু
দূষণ হাওয়ায়।।
পলিথিনের রঙের খেলা।২ বিষছে সারা বেলা।।২
প্লাস্টিকের কালো ধোঁয়া২ বিষিয়ে দেয় হাওয়া।২
ব্যথা ভরা প্রকৃতি তা, পারে না বয়ে নিতে
তাইতো ব্যথা সবে পায়।২ দূষণের হাওয়ায়।২
মরে দূষণের হাওয়ায়।২
ও--ও--প্রকৃতিতে বিষছে বায়ু কমছে সবার আয়ু
দূষণ হাওয়ায়।।২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন