আশায় আশায় ( সঙ্গীত)



ফুলের হাসি ভ্রমর বুঝে     তাইতো তারা সে ফুল খোঁজে
                গুনগুনিয়ে ফুলের পানে ধায়।
আমায় তুমি বুঝবে কবে     সেই অপেক্ষায় আছি তবে
               আশায় আশায় দিন কেটে যায়।
সূর্য উঠার রঙিন প্রাতে         বৃষ্টি ছাড়া জোছনা রাতে
                মনটা কেন তোমায় পেতে চায়।
মনটা তোমার বড়ই সরস      তাইতো চাই একটু পরশ
              সেই আশাতে মনটা থেকে যায়।
তোমার ফুলের বাগান মাঝে      কত নাগর ভ্রমর সাজে
             পাবো কি আর তোমার বুকে ঠাই।
তোমার মুখে হাসির কালে       যেন ফুলের সৌরভ ঢালে
           কবে যে পাব তোমায় তাও জানা নাই।
রোজ নিশিথে স্বপ্ন মাঝে        তোমায় দেখি রঙিন সাজে
           সারা নিশি থাক আমার পাশে।
সপ্ত ফুলের রঙিন মালা        পরিয়ে দেব হবে উজালা
          থাকবো আমি সেই দিনেরই আশে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়