তুমিই মহান ( সঙ্গীত)
ও--আ--ও--ও মোর শিক্ষা গুরু, তোমার দ্বারা জীবন শুরু।২
তোমার স্নেহের পরশ পেয়ে ধন্য হলাম।
তোমায় আজি জানাই প্রণাম।।২ এ জগতে তুমিই মহান।।
তাইতো তোমায় জানাই প্রণাম।
জ্ঞান সাগরের রত্ন তুমি, তাইতো তোমার চরণ চুমি।২,
তোমার দেওয়া আশীর্বাদে মানুষ হলাম,
তাইতো তোমায় জানাই প্রণাম। এ জগতে তুমিই মহান।।
তাইতো তোমায় জানাই প্রণাম।
শিক্ষক মানে জ্ঞানের আলো--
যার পরশে দূর হয় সব মনের কালো।২
শিক্ষা লাভে হয় যে সবার অজ্ঞতার অবসান।।
তুমিই মহান, তাইতো তোমায় জানাই প্রণাম।।২
শিক্ষক কভু নয় বিবাদী, সদাই তারা সাম্যবাদী,
নেই ভেদাভেদ নেই যে তফাৎ , তোমার কাছে সবাই সমান
তাইতো এ বিশ্ব মাঝে তুমিই মহান।
তাইতো তোমায় জানাই প্রণাম।।২
তুমি যুগযুগ ধরে মানুষ গড়, জ্ঞান গরিমায় ঋদ্ধ কর
সমাজটাকে মসৃণ কর, চাও না প্রতিদান।
তুমিই মহান। তাইতো তোমায় জানাই প্রণাম।।২
জানাই প্রণাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন