বন্দী জীবন



খাঁচায় বন্দী বনের পাখি
বন্দী তাহার মন,
খোলা আকাশ হাতছানি দেয়
উড়তে সারাক্ষণ।

সবুজ বন আর গাছ গাছালি
মুক্ত যেথা প্রাণ,
বন্দী জীবন কেড়ে নেয় তার
চিত্ত সুখের গান।

সোনার বেড়ি লোহার খাঁচায়
বন্দী করে খ্যাতি,
মিথ্যা প্রীতি ভালোবাসা
দেখায় মানব জাতি।

প্রাণী মাত্রেই মুক্তি চায়
চায় যে স্বাধীনতা,
খাঁচায় বন্দী করে কেন
বাড়াও ব্যাকুলতা।

বনের পাখি বনেই সুন্দর
বনেই শোভা পায়,
যেমন সুন্দর মানব শিশু
মায়ের আঁচল ছায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়