হতে হবে সেরা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০৬/০২/২০২২
হারজিত শব্দটি থাকে সব কাজে
এদুটির মাঝখানে সবাই বিরাজে।
একই ফুলে মধু আর কাঁটার সমন্বয়
কাঁটা ভুলে ফুল তুলো করোনা কোন ভয়।
কাঁটার ভয়েতে যারা হাত গুটে বসে
নিয়তি তাদের ছেড়ে যায় অনায়াসে।
মেঘের আড়ালে থাকে রোদ্দুরের খেলা
মিছে কেন ভয় পাও দুঃখের বেলা।
পাতা ঝরা গাছটারও নেই কোন হতাশা
অচিরেই কুঁড়ি ফুটে আছে মনে ভরসা।
হাল কভু ছেড়ো না হতাশার কিছু নেই
চেষ্টাটা করে গেলে ফলটাতো আসবেই।
পরাজিত হলে তবু নেই কোন লজ্জা
চেষ্টাটা করে যাও খুলে মন দরজা।
যেখানেতে থামিয়েছো নিজের প্রচেষ্টা
সেখানেই শুরু কর এগোনোর চেষ্টা।
পেছনে চেওনা ফিরে আঁধারেতে ঘেরা
সামনে এগিয়ে চলো হতে হবে সেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন