ঝরে আঁখি জল


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ-১০/০২/২০২২

এসেছিলে আলো করে আমার এ ভুবন
বাহুডোরে বেঁধে ছিলে উজাড়িয়া মন।
হারানো শক্তি মম এসেছিল ফিরে
সমস্ত সত্তাই ছিল তব প্রেম ঘিরে।
স্বর্ণালী স্বপ্নে বিভোর তোমারই কারণ
দূরে সরে গেল সব যে ছিল আপন।
প্রেম দিয়ে তুমি মোর ভরেছিলে হিয়া
কেন এবে সরে গেলে কাহার লাগিয়া।
কভু তুমি বুঝোনি গো প্রেম গভীরতা
তাইতো সর্বত্র আজি দেখি নিরবতা।
তুমি যবে পাশে ছিলে, ছিল সব আশা
তোমার বিহনে প্রিয় নেই কোন ভাষা।
তুমি পাশে ছিলে বলে ছিল মনোবল
শয়নে স্বপনে আজি ঝরে আঁখি জল।
তোমার বিহনে প্রিয় বাচিব কেমনে
শক্তি হীন করে গেলে নবীন জীবনে।
যাও ছেড়ে অন্তরে তে রবে চিরদিন
ধরে নেব ছিলে তুমি হৃদয় বিহীন।
তব ব্যথা বুকে নিয়ে রবো আজীবন
এক ফুলে দুই পূজা হয়না কখন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়