করোনার ত্রাসে (পর্ব-১০)

থার্ড ওয়েভে করোনা যবে    ভেক্সিনটা নিচ্ছে হবে
                    রোগ থেকে মুক্তি যদি পায়।
বিশ্ব জুড়ে আহাজারি        এ কেমন মহামারি
                    বার বার আসে আর যায়।
গলাব্যথা কালাজ্বর       সঙ্গে শ্বাসকষ্টের ভর
                      রোগটাযে রূপ বদলায়।
নতুন রূপ অমিক্রণ        ভুড়বাট্টায় আছে বারণ
                    একা একা থাকো নিরালায়।
কোথায় সামাজিকতা       কোথায় বা আত্মীয়তা
                   দুটা বৎসর গেল হায় হুতাশে।
যদি পায় মরণব্যাধি      বাঁচানোর নেই সাধ্যি
                  এখনও মানুষ সেই ত্রাসে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি       কোন কিছুর নেই সঙ্গতি
                  সর্বত্রই সেই হায় হায়।
দিনমজুর নির্বিকার         কে করবে প্রতিকার
                 সকলেই যেন অসহায়।
বাজার হাট চলছে ঠিকই  মিটিং মিছিল তাও একই
              আতঙ্ক তো আছেই আবার।
স্কুল কলেজ এলোমেলো      পড়াশোনা লাটে গেল
             ছাত্র ছাত্রী কি করবে এবার?
ক্ষীণ আশা দেখা গেল      ভেক্সিনটা নেওয়া হল
            স্কুলের সে ছন্দ হয়তো ফিরিবে আবার।
আবার হয়তো হাসবে সবে      ছুটবে শত কলরবে
             সে কামনা করি বার বার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়