ভালোবাসা দিবস



রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ-১৪/০২/২০২২

ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন।
ক্ষণিকের ভালোবাসায় হয়োনা রঙিন।
মনের গভীরে সুপ্ত থাকে প্রেম ভালোবাসা
লাল গোলাপের নিবেদনে ক্যামনে করো আশা?
প্রেমিক প্রেমিকার ভালবাসা এ যেন এক প্রথা
সব মানুষকে ভালবাসি সেটাই আসল কথা।
মানবতা বোধ জাগ্রত হোক সব মানুষের মনে
হৃদয়টাকে তৈরি করি ভালোবাসার সনে।
জাতি ধর্ম বিদ্বেষ ভুলে সরল করি মন
সব মানুষকে ভালবাসি সবাই আপন জন।
ভালবাসা দিবসের শপথ হোক মানুষকে ভালবাসা শান্তির তরে লড়বো সবাই এটাই করি আশা।
হৃদয় দিলে হৃদয় মিলে জীবন হয় সরস
জানাই সবায় ভালবাসা, আজ যে ভালবাসা দিবস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়