করোনার ত্রাসে (পর্ব-৯)

হিফজুর রহমান লস্কর
তারিখ-১০/০৩/২০২১

লকডাউনের খাঁচায় বন্দী রইবো কত আর
দিনে দিনে বছর গেল ভেবে যাওয়াই সার।
রুটিন মাফিক জীবনটা যে হারিয়ে গেল বলে
ঘড়ির কাঁটায় সবার জীবন একই তালে চলে।
সবাই যখন গুনছে প্রহর মরছে দারুন ত্রাসে
কেউবা তখন ডাবল লাভে রসের অঙ্ক কষে।
মিটিং মিছিল চলছে সবই চলছে হাট বাজার
ছাত্র ছাত্রীর ভবিষ্যতটা শুধুই অন্ধকার।
অনলাইনের ক্লাসের নামে চলছে হেরাফেরি
বিশ্ব জুড়ে এদের কথা ভাবতে হলো দেরি।
শিক্ষা বিভাগ বললো যখন পরীক্ষা আর নয়
সবার জন্য অটোপাশের ব্যবস্থাটাই হয়।
হতাশা আর উৎকণ্ঠা আরো বেড়ে যায়
আসল পাশের মূল্য কি আর অটো পাশে হয়?
এরাই দেশের ভবিষ্যৎ ক্যামনে করি হেলা
এদের জন্য অটো পাশ শুধুই একটা খেলা।
রোগে আর লকডাউনে কতদিন আর যাবে
এদের জন্য নতুন কিছু আবার ভাবতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়