সময়ের ক্ষণে


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ ০৮/০২/২০২২

তাজা ফুল ডেকে বলে ওহে ঝরা ফুল
তোমা কথা ভেবে আমি হইযে আকুল।
না জুটিল ভাগ্যে তব মালীদের দেখা
না হইলে দেবতার অর্ঘ্য ডালি সখা।
ওইতো আসিছে মালী তুলে নিবে মোরে
পায়েতে দলিয়ে যাবে তোমা সবাকারে।
ঝরা ফুল কেঁদে কহে ওহে জ্ঞাতি ভাই
করোনা করোনা কভু রূপের বড়াই।
পাশ থেকে খসে পড়ে হয়ে গেলুম পর
তাইতো নিন্দিছো মোরে ভুলে সহচর।
মৃদু ঝড় শিলা সহ বহে হেনকালে
তাজা ফুল লুটাইলো হায় বায়ু বলে।
দলবল সহ ফুল পড়ে গেল ঢলে
হারাইলো দর্প সহ আয়ু সেই স্থলে।
কভুও করোনা গর্ব উন্মত্ত যৌবনে
তুমিও অপাঙক্তেয় হবে সময়ের ক্ষণে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়