করোনার ত্রাসে (পর্ব-৮)
করোনার ত্রাসে (পর্ব-৮)
হিফজুর রহমান লস্কর
তারিখ- ০৬/০৬/২০২১
যতই দিন যাচ্ছে রোগটা তো বেড়ে যাচ্ছে
শেষ হওয়ার নেই কোন আশা।
বিশ্ব জুড়ে গবেষণা সর্বধর্ম প্রার্থনা
তবুও কেন পাইনা ভরসা।
লকডাউনে ঘরে বসে দুশ্চিন্তা মাথায় আসে
মানব মনে চলিছে তুফান।
সর্বত্রই জ্বরের হাওয়া ভাইরাস টা করছে ধাওয়া
কেমনে পাবে পরিত্রাণ।
রোজই তো খবর ভাসছে করোনায় রোগী মরছে
মরছে দারুন ত্রাসে।
ভয়ে ভয়ে টেস্ট করে যদি রোগ ধরা পড়ে
ভেবে ব্যাকুল কি হবে উপায়।
সুস্থ সবল মানুষ পোজিটিভ শুনে বেহুঁশ
অসময়ে যে প্রাণ যায়।
এখন তাই প্রয়োজন গণসচেতনতার আয়োজন
এটা ভাবি সময়ের দাবি।
আতঙ্কটা রুখতে হবে জনগণে জাগাতে হবে
সাহসে বাঁচাতে পারে যদি।
দুশ্চিন্তা যবে বেড়ে যায় ইমিউনিটি কমে যায়
সবারে বুঝানো চাই।
তাইতো বলি স্ফুর্তী কর মানসিক চাপ দূরে রাখ
এর উপরে ঔষধ আর নাই।
মানব সেবায় এগিয়ে আস প্রোটোকল মেনে চল
দাওনা একটু ভরসা।
সাহসটুকু দিয়ে যাও সাহায্যের হাত বাড়িয়ে দাও
মানুষেই মানুষের আশা।
কে জানে কখন আসে কার মরণ
করোনার থাবা গ্রাসে।
হে দয়াল প্রভু বার বার খুঁজি তবু
দয়া করো রোগ বিনাশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন