কেউ ভাবেনা ভবে
কেউ ভাবেনা ভবে
হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৩/০৬/২০২১
কাঠবিড়ালি লিচুর ডালে
লিচু খেতে যায়
দুষ্ট ছেলে দৌড়ে এসে
ঢিল মারে তার গায়।
দিশেহারা কাঠবিড়ালি
মাটিতে নেমে যায়
একটু দূরে গিয়েই সে
বসে পড়ে তায়।
দুষ্ট ছেলের ঢিলে তার
গা ছমছম করে
খট্ খটাখট্ চিৎকার করে
বলছে ছেলের তরে
গাছপালা সব আবাদ করছো
তোমরা মানুষ সবে
বন্যপ্রাণী ক্যামনে বাঁচে
কেউ ভাবেনা ভবে।
প্রকৃতির দানে সম অধিকার
সকল প্রাণীর ভাই
বাহুবলে তোমরা ই খাবে
মোদের কি ভাগ নাই?
গাছের ফল গাছ ধরেছে
সবার দাবি সমান
তোমরা খাবে আমরা পাবোনা
এযে প্রকৃতির অপমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন